রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

রুদ্র স্মরণে

বোধ

কিছু কবিতারা কুয়াশায় পথ হারালেও
কিছু কিছু পংক্তির শেষে
সূর্যের মতো একেকটি শব্দ বন্ধ
অকৃপণ উষ্ণতা বিলাবে জানি।

জানি, শিশিরে না ভিজেও
কিছু কিছু ঘাসফুলে
চুপিচুপি লাবণ্য জমে।

কিছু ঝিনুকের বুকে
ক্ষত আর ব্যাথাগুলো
নিরিবিলি মুক্তো বিকোয়।

আমি ঝিনুক, ঘাসফুল আর বিচ্ছিন্ন কিছু পংক্তির শেষে
জ্বলন্ত কোন শব্দবন্ধের কথা বলবো না।
আমি বলবোনা এ সংঘাতকালে গুটিকয় রুদ্র জন্ম নিক।
আজ প্রতটি জঠর জ্বলে যাক সৃষ্টির ক্ষুধায়।
রুদ্র ‘র চোখে চা’ক আজকের প্রতিটি জাতক।
আজ প্রত্যেক কব্জির দৃঢ়তায়
মুচড়ে যাক শোষকের ইস্পাত,
আমাদের চক্ষু উৎসারিত অনলে
ভাস্বর হোক এই দাহকাল।

Facebook Comments