বুকে অশুভ কাঁপন রেখে
শুভ তিথি, ক্ষণ গোণা…
কি যে যন্ত্রণা!
কি করে বোঝাই!
রাতের গর্ভ থেকে, জানি
জন্ম নেবে সকাল।
তবু শংকা দিচ্ছে কাঁটা গায়ে।
ভোর না ফুটতেই
ঘুমিয়ে যাবার তীব্র অভ্যেস
কিছুতেই
ছাড়াতে পারি না।
হাল ছেড়ে সেই কবে থেকে
লেপটে আছি পাটাতনে।
যদিও নিজেকে বলি,
“ভেসে থাকা মানেই বেঁচে থাকা নয়”।
বাতাসে ঝড়ের বাঁশি টিটকিরি দ্যায়।
আকাশে রাতের চাঁদ
ক্ষয়ে ক্ষয়ে
জ্যোৎস্না বিলায়।
Facebook Comments