রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

মেঘা

প্রেম

মেঘ
কেন তোর মুখ কালো রে;
চোখ কেন ভার ভার?
ঝাপসা উঁচো আকাশ পাড়ে
ভিজে বাতাস ভেজায় না’রে
ছিচকাঁদুনে মেয়ে তবু
জিদ ধরে কাঁদবার…

আমার সকাল আমার দুপুর,
আমার চোখের তারার নূপুর,
উঠলো নেচে তোর পরশে
বুঝলি না সে তুই..
অবেলাতে আসিস কেন?
শত্রু আমার ভীষন যেন!
ভাসাস কেঁদে
মনের উঠোন-ভূঁই।
দেখনা হেসে- কাশবনেতে
তোর ছোঁয়াতে কাশ ফুটেছে,
আর ফুটেছে জুঁই-হেনারা;
আমার আঙ্গিনার।।
ছিচকাঁদুনে মেয়ে তবু
জিদ ধরে কাঁদবার…

আমার বিকেল সন্ধ্যাবেলা
লুকোচুরির এমন খেলা
তুইও খেলিস লুকোচুরি
আমার সাথে মেয়ে…
হৃদয় নদীর তীর ভাসালি
না হেসে তুই বেশ হাসালি
একলা গেলি কেঁদেই কেবল
কোন সে ব্যাথা সয়ে…
এতো বলি আমার বকুল,
গোলাপ-কেয়া সবকটা ফুল
দিলেম তোরে, কাঁদিসনেরে,
কাঁদাসনারে আর।।
ছিচকাঁদুনে মেয়ে তবু
জিদ ধরে কাঁদবার…

Facebook Comments