বুঝি, ভুল হয়ে গেলো?
ঠাউরে পাই না দিক, জোছনার
দীপালী ফুরোলে
“সকাল” “সকাল” ভাবি, হয়ে এলো বলে।
অথচ কেবলি “কালো” আরো গাঢ়ো হয়,
কখনো কখনো “রাত” ফুরাবার নয়।
বলেনি কি কেউ?
ঘাম ও সময় থাকে মুদ্রার খামে।
পেশি ও স্নায়ুতে কি হে? ভাতঘুম ঝিম?
গুটোনো হাতার নিচে? রঙের তুরুপ?
বোকা বুনোহাঁস,
শুঁড়িখানা মেলাবেনা দুধের গেলাস।
Facebook Comments