মধ্যরাত ডাকাত হতে দ্যায় নি।
নির্বাসনে আমাদের
চুম্বনঘন
সকালের স্মৃতি।
এখানে তোমার স্পর্শ, এই বুকে, ঠিক
কতটা প্রয়োজন..
কে বুঝবে আর!
ভালোবাসা, কৃষকের জাত।
সর্বদু:খগ্রাসী
ভালোবাসা আমাকে দিও,
আমাকে দিও,
দৃষ্টিডোবা অন্ধকারে
আলোকের স্পন্দন।
ভালোবাসা আমাকে দিও।
প্রদীপ ফুরিয়ে গেলে,
জানোতো,
কারো কারো
আর কেউ থাকে না।
মরুজল নয়, ভালোবাসা,
তুমি “ভালোবাসা” হয়ো।
তোমাকেই প্রয়োজন যে…
Facebook Comments