রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

বেটার লেইট দ্যান নেভার

প্রেম

 

এই দ্যাখো, আমি এসে গেছি!

বোধ করি, কিছুটা দেরীতে
কিছুটা অনভ্যেস আর অপ্রস্তুত
জীবনের চৌকাঠে, যখন
দাঁড়িয়ে ভাবছিলে-
সমস্ত শুণ্যতা আর সমস্ত ব্যথা-
তোমায় ত্রস্ত আর সন্ত্রস্ত রাখবে,
তুমি প্রস্ততি নাও, ভীষণ ভীষণ ঝোড়ো অন্ধকারে
ঠুনকো ভেলায়
একলাপনার বিষন্ন ভুতুড়ে পাল মেলে,
সমুদ্দুরে, নেমে যাবার………

-থামো!!

আমি চিৎকার করলাম,
তোমায় প্রতিধ্বনিত করে।
আমি ফিসফিস করলাম,
নিঃশ্বাসের মতোন, তোমার নিকটে-
-প্রিয়তম,
আমি এসে গেছি!!

একজীবন অভিযাত্রার চূড়ান্ত নোঙর,
শেষ আশ্রয়, পোতাশ্রয়,
নিশ্চিন্তির শান্ত সকালের মতোন-
ঘুমভাঙানিয়া চুমুর প্রিয় একঘেয়েমী
রাতভাঙা কান্নার সর্বংসহা কাঁধ
প্রজাপতি প্রতিশ্রুতি-

প্রিয়তম,

আমি এসে গেছি।

Facebook Comments