যাদের থাকবার কথা ছিলো
খুব কাছের সেই উসখুস মানুষেরা
আহা! আজ উঠবার বাহানা খুঁজে
কপাল ঘামিয়ে ফেলছে।
যাদের হাতে ধরে, পায়ে পা রেখে
হাঁটতে শিখিয়েছি, আজ চোখ ভরে
তাদের চঞ্চলতা দেখি।
ছুটে ছুটে কই চলে যায়, ফের ফিরে আসে।
চাইলেই চলে যেতে পারে না এখনো।
অভিমান, হয়তো ওদেরও আছে।
আমার যেমন।
শুধু আফসোস,
সংকোচে মরে গেলো মৃত্যুকে ভেংচির স্পর্ধা।
Facebook Comments