রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

নিশীথিনীর প্রতি

প্রেম

উদাস নিশিথীনী নক্ষত্রের কসম কেটেছিলো;
সে কি কেবলি তার উদাসীনতা…?

নিশিথীনী…
দ্বিতীয়ার যে চাঁদের ছাপ রেখে গেছে
ক্ষরা-পোড়া বুকের এ ধূ ধূ জমিনে,
সে কী তার
বেখেয়াল আঁচড়?

মননের কাদা-জলে
যে পায়ের ছাপ,
রেখে গেছো নিশিথীনী তুমি…
সে কি শুধু
অনভিপ্রায়ে…?

নিশিথীনী…
তমশার এ যাজক
আজ কারো “তামাশা” কি নয়?
যোজনের নিখাদ আবেগ
মেঘ হয়ে উড়ে গেছে কবে…
ষোড়শীর চপলতা
স্বপ্নময়
অতৃপ্ত প্রেম হয়ে বাজে..
আজ কৃষ্ণপক্ষের মৃত্যুক্লান্ত চাঁদ
ঢেকে দাও পান্ডুর বিবর্ণতায়…
যা ছিলো তোমাতে-আমাতে
নিশিথীনী…
সে কি সব
অনভিপ্রায়…?

নিশিথীনী…
আঁধারের পাপে পাপী
তমশার পূঁজারী হৃদয়
নীরবে নিয়েছে মেখে,
অবয়বে;
বেদনার নিপুণ প্রলেপ…
নৈঃশব্দের জারজ প্রলাপ ভাবো যদি
কী বা আসে যায়…?
যা ছিলো আমাতে-তোমাতে
নিশিথীনী…
সে কি সব
অনভিপ্রায়…?

Facebook Comments