একে একে অনেক আঘাত
পাজরে এনেছে ফুলকি,
বুকভরা বারুদে এখন
বিস্ফোরণের আমেজ।
আজ আর কোন স্বপ্ন নেই,
স্বপ্নে শুধু..
নষ্ট হবার অভিলাষ।
পাজরে এনেছে ফুলকি,
বুকভরা বারুদে এখন
বিস্ফোরণের আমেজ।
আজ আর কোন স্বপ্ন নেই,
স্বপ্নে শুধু..
নষ্ট হবার অভিলাষ।
বিন্দু বিন্দু করে ক্ষোভ আজ
অদৃশ্য উত্তাল সমুদ্র,
আজ- মৃত্যুন্মুখ প্রতিটা লোমকূপ,
আত্মঘাতী প্রতিটা স্নায়ু,
প্রতিশোধস্পৃহায় উন্মুখ
সমস্ত সত্তা।
বাঁধ ভাঙ্গে গেছে-
শুধু হাতে,
আমি কিভাবে রুখবো
জোয়ারের জল।
Facebook Comments