এইখানে শেষ হয়ে গেছে
দিকভুল প্রমত্তা নদী।
মানুষের নাকউঁচু বাঁধে
নাগরিক চাঙড়ের চাপ।
সেই সব সন্ধ্যের মতো
এশহরে আসবে না আর
বকেয়া চিঠির খামে ফুল,
সকাতর চোখের আদর।
এ শহরে আসবে না সুখ।
এ শহর ভাসবে না প্রেমে।
হাতে ছুঁয়ে হাতের আঙুল,
ভাসাবে না এই পথ কারো
ছেঁড়া দুল, চুমুর আবেশ।
অসুস্থ মানসের ভীড়ে
মরে গেলো! মরে গেছে, স্বাতী,
বিকেলের গান-পাখি-ভুল
দিশাহারা আহ্লাদী স্রোত।
Facebook Comments