রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

চ্যুতি

বোধ

প্রশংসা অতৃপ্তি বাড়ায়
সমালোচনা ক্ষুধা আর সৃষ্টিকে মুখিয়ে তোলে।

বিদ্রূপ করো, চোখে আঙুল ভরে দেখিয়ে দাও
কোনখানে কতটুকু খাঁদ আর বে-আব্রু সতর।
প্রশংসা? ভিক্ষার মত লাগে।

ভুল পথে বাহবা চাই নে।
মুখস্ত প্রশস্তি পাঠ! টিটকারী এর চেয়ে ভালো,
সুন্দর খুঁজে পেতে গ্লাণি কি বলো, চপোটাঘাতে।

কিছু মুদ্রায় পেলে যদি চুমুর কাঁপন,
কেনো হৃদয় বিকিয়ে দাও?
কেনো ঠকো ও ঠকাও? জেনো,
বাঁচবে না আর কারো শারাবী জীবন।
অথচ, মিথ্যে প্রবোধে চোখবেঁধে নিয়ে যাবে ওরা
ভাঁড়ারের সবটুকু সুখ, রেখে যাবে কীট।
এখন হৃদয়বোধে দুর্বোধ্য পচন।

এখন প্রশংসাতে তুমুল আতঙ্ক;
ফুল মাত্রেই ধুতরা মনে হয়।

Facebook Comments