রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

চাকর কিংবা চাকুরে

বোধ

স্বাদ নেই, সাধ নেই,  শুধু ক্ষুধা নিয়ে
কতটুকু বেঁচে থাকা যায়?
মানুষ বাঁচে না, বাঁচে
সারমেয়, গোয়ালে বলদ।

ঘানিতে অবলা জীব, ক্ষুধা চেনে,
চেনে মনিবের চাবুকের ঘা-
দিনে দিনে  তা-ই হয়ে যাই।
মানুষ আর পারি না হতে।

স্বাদ-সাধ ধীরে মরে গেলে
পড়ে থাকা ইতর ক্ষুধায়
নির্লজ্জ্ব, নিজেকে সাজাই।

<s>চাকর</s>  চাকুরে

Facebook Comments