কেন কাঁদো, আহত পুরুষ!
মৃত্যুরে গৌরব মেনে
তবেই না অস্ত্রে আঙ্গুল
রেখেছিলে, বোকা?
ক্ষরণের এতো যদি ভয়!
আঘাতে, এতোই দ্বিধা!
বুক পেতে দেবার শপথ,
নিলে কেন.. বেপথ, বেভুল?
প্রহরীর অভয় চোখে
করছো আড়াল যদি
কাপুরুষ, পিছুপা মন..
কৈ যাবে, হঠাৎ আগুন
জ্বেলে দিলে শত্রু কামান?
আচানক ট্রয়ের ঘোড়া
খুলে দ্যায় দুর্গ-দুয়ার।
বেমানান আনাড়ি হাতে
নিতে নেই যোদ্ধার তূণ।
ভীরু দুর্বল বুকে
পোড়া ধ্বংস্তূপে
আহাজারি
করে না, পাগল।
Facebook Comments