রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

ই রা ব তী

প্রেম

তোমার গায়ের গন্ধ নেবো হুলুস্থুল

তোমার চোখে চাঁদ নামাবো সন্ধ্যে ভোর

তোমার বুকে বাঁধ ভেঙে প্রেম করুক ভুল

তোমার ঠোঁটে, মাদক জানি, মারণঘোর।

তোমার তবু আঙুল মাখা নীল কুয়াশায়

তোমার তবু নেই পিছুটান, হিসেব খাতা

তোমার নোখই আবেগ ছিঁড়ে দাগ কেটে যায়

তোমার জন্যে ফের ফিরে সেই আঁজলা পাতা।

তোমার জন্যে একটা জীবন অনিদ্র রাত

তোমার জন্য এক জীবনের সমস্ত ভুল

তোমায় তবু অর্ঘ্য সঁপি, পূঁজার পাত

তোমার গায়ের গন্ধ লুটি হুলুস্থুল।

Facebook Comments