আমি আমার অন্ধকারকে জানি।
তাই, আমি যাকে ভালোবাসি- তাকে
ভালোবাসতে ভয় পাই।
তাই, আমি যাকে ভালোবাসি- তাকে
ভালোবাসতে ভয় পাই।
ঠিক তাও নয়-আমি জানি আমার স্পর্শের বিদ্যুতে
কতটা আধান, দাহ, অথবা অনম বিষ।
তাই, আমি যাকে ভালোবাসি- তাকে
ছুঁতে যেয়ে ফিরে আসি কাকচক্ষুজল
বেদনার অজুহাত টেনে।
কতটা আধান, দাহ, অথবা অনম বিষ।
তাই, আমি যাকে ভালোবাসি- তাকে
ছুঁতে যেয়ে ফিরে আসি কাকচক্ষুজল
বেদনার অজুহাত টেনে।
আমাতে যে শকুনের বাস
তাকে জানি, তার ঠোঁটে
বেসামাল ধারের পরখ
বাজিয়ে দেখতে গিয়ে,
অপরাপর
জীবনের অনেক খাতা
আঁকিবুকি অন্যায়ে এসেছি ভরিয়ে।
আমাতে যে শনি,
মৃত্য-ব্যধি-শাপ
যে ক্ষতি, যে পাপ, যত
যন্ত্রণা গান হয়ে আছে
আমি তার চাই না কেউ আর
প্রেমে পড়ে দেউলিয়া হোক!!
আমি যাকে ভালোবাসি- তাকে
ভালোবেসে মরে যেতে চেয়ে,
মেরে ফেলি! মেরে ফেলি! জানিনা কি করে…
//১৩.০৬.২০১৭
Facebook Comments