রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

অনুরাধা

প্রেম

হয়তো বা ঘর হবে, ঘরনী, সন্তান-সন্ততি।
সুখী? হয়তো বা কালে কালে, তালে তালে,
তাও কিছু হবো।

শুধু- তোমাকে পাবো না, পাইনি, আজন্মের এ কান্না-
তোমাকে হারিয়ে ফেলেছি, আমৃত্যু, এ ব্যাথার বিষ-

রয়ে যাবে।

রয়ে যাবে।

********

প্রিয় নীল ডানার জীবন,
ঝাপটাতে ছেঁড়ে যদি পালকের হেম-
ছেড়ে যেও নির্বিষ বাতাসের দাবী,
মুছে ফেলো অশুচি আবেগ।

Facebook Comments