কথা ছিলো ভুলে যাবো, তবু
তোমার শাড়ির রঙ
লেগে থাকে চোখে।
তুলে আনা চুল,
বা-চোখের পাপড়ি
অথবা গোলাপ,
গোলাপের কাঁটা,
চাইলেই ফেলে দেয়া যায় না পাগল..
তোমার শাড়ির রঙ
লেগে থাকে চোখে।
তুলে আনা চুল,
বা-চোখের পাপড়ি
অথবা গোলাপ,
গোলাপের কাঁটা,
চাইলেই ফেলে দেয়া যায় না পাগল..
অথচ, কি অদ্ভুত, দ্যাখো-
ফিরতি বেলীর মালা
কেমন চুকিয়ে দিলো
পায়েলের দাম..
প্রতি-পুরুষের প্রতি
দেবতারও ঈর্ষা হয়,
কি করে বোঝনা তুমি!।
তবু জানাতে পারিনি,
দমবন্ধ দামী অভিমান
সস্তা মদের গ্লাসে
ঢালবার ব্যথা।
হয়তো পাওনি টের
কখন তোমারই ভুলে
তোমাকেই হারিয়েছি
পিঠব্যাগে রয়ে যাওয়া
নমস্য প্রেমে কেনা
বকুলের ঘ্রাণের মতন।
Facebook Comments