তুমি আসবে বলে, স্বপ্নের তোড়া হাতে
আমি দাঁড়িয়ে ছিলাম, হৃদয়ের দরজায়,
কথার ফুলে ফুলে, সাজিয়েছিলাম মনের বসত,
আবেগের মহুয়ায়, পেয়ালাগুলো
ভরেছিলাম কানায় কানায়।
আহ্বানের তোরণ ছিল নিস্পলক আমার দৃষ্টি জুড়ে….
শুধু তুমি আসনি;
শুধু চেয়ে
দেখেছো দুরে,
ফুলেদের মতো
স্বপ্নের ঝড়ে পড়া…
আমি দাঁড়িয়ে ছিলাম, হৃদয়ের দরজায়,
কথার ফুলে ফুলে, সাজিয়েছিলাম মনের বসত,
আবেগের মহুয়ায়, পেয়ালাগুলো
ভরেছিলাম কানায় কানায়।
আহ্বানের তোরণ ছিল নিস্পলক আমার দৃষ্টি জুড়ে….
শুধু তুমি আসনি;
শুধু চেয়ে
দেখেছো দুরে,
ফুলেদের মতো
স্বপ্নের ঝড়ে পড়া…
Facebook Comments