আমি সমুদ্রের ওপার থেকে বলছি;
আমার কথা-
তোমার সৈকতে আছড়ে পড়া ঢেউ।
আমার প্রেম-
জানি;
অপরিমেয় জলেরও অধিক।
তবু,
তোমার, আমার কিংবা
আমাদের নিয়তি,
নিয়তির মতো কোন তৃতীয় পুরুষ,
নিষ্ঠুর কংক্রিটের
ব্লক ফেলে ফেলে
তোমার কিনারে দিয়েছে বাঁধ।
আমার কথা-
তোমার সৈকতে আছড়ে পড়া ঢেউ।
আমার প্রেম-
জানি;
অপরিমেয় জলেরও অধিক।
তবু,
তোমার, আমার কিংবা
আমাদের নিয়তি,
নিয়তির মতো কোন তৃতীয় পুরুষ,
নিষ্ঠুর কংক্রিটের
ব্লক ফেলে ফেলে
তোমার কিনারে দিয়েছে বাঁধ।
তুমি আজ এমন এক সৈকত,
সমূদ্র
বড় অবাঞ্চিত, নিষিদ্ধ যেখানে।
কিন্তু, জানোতো-
ঢেউয়েরাও বিরামহীন;
নিরন্তর আছড়ে পড়ে।
বড় আশাবাদী ওরা,
একগুঁয়ে স্রোতের মতন
ওরাও বিশ্বাস করে-
বাঁধের শাসন ভেঙ্গে
একদিন হঠাৎ জোয়ার
সোল্লাসে ভেঙ্গে দেবে
হৃদয়ের সব বাঁধ,
বালুময় পাড়।
কে জানে!
হয়তো সত্যিই কোনদিন-
বাঁধভাঙ্গা জোয়ারে
ভেসে যাবে
সবকটা ব্লক..
তোমাকে ভিজিয়ে দেবে
আমার
অসভ্য জলস্রোত……..
Facebook Comments