আমার জীবন সর্বনাশা হলে
দায় নেবে তার? সত্যি করে বলো
হাসির ফাঁসি গলায়, রুদ্ধশ্বাসে
এমনি করে মরতে মরতে বেঁচে
থাকার মানে হয় কি বলো কোন!
জীবন এমন সর্বনেশেই হলো!
তোমার জন্যে, বলি যদি, মানবে তুমি, মা!
দোষ দেবো না, দোষের কিছু নেই
দোষ আমারই, মানছি, জানি, তাও
সামলে নেবার কথা ছিলো তবু।
অনেক কিছুই কথা থাকে, জানো
কথার কথায় দিক হারালে, তখন
নিজের দ্বিধায়, নিজের ব্যাথার জালে
এমনি ফেঁসে প্রাণ যাবে ঠিক, বোঝার বাকি ছিলো!
এখন আমার হাতের মুঠো ফাঁকা
বুকের ভিতর ভীষণ বিভীষিকা
জীবন হঠাৎ সর্বনেশেই হলো।
তোমার জন্যে, তোমার জন্যে, বলেই বসি যদি!
মানবে অমন শক্তি আছে? পারবে তুমি? মা!
Facebook Comments