রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

ঘোড়া আর লাগাম

দৈনন্দিন

 

কথা হচ্ছিলো ঘোড়া আর লাগাম নিয়ে।
বল্গাহারা ছেলেটির পাগলা ঘোড়া জীবনে লাগাম টানা দরকার।
এখানে, ঘোড়াটি একটি ছেলে, আর লাগামটি তার জীবনে একটি মেয়ের উপস্থিতি।
(নারীবাদীগণ, প্লিজ, গালমন্দ করবেন না, এর বিপরীতটা সই মেনে তবেই বলছি)।
 
শুনে ছেলেটির জন্য আতংকিত হলাম, মেয়েটার জন্য অনুভব করলাম তীব্র মায়া।
 
তারপর বিরবির করলাম, “লাগাম আর ঘোড়া”।
 
মনে কিছু অদ্ভুতুড়ে প্রশ্ন আসছিলো।
 
লাগাম কি ঘোড়াকে চায়? কিংবা ঘোড়া লাগামকে?
“ঘোড়ার লাগাম” যদি হবে, “লাগামের ঘোড়া” কেন নয়?
 
আমাদের কি উচিত ঘোড়াকে লাগামে টানার?
 
আচ্ছা, ঘোড়াকে লাগাম পরানোটা কার স্বার্থে? কে বা কারা সেই সহিষ? ঘোরসওয়ার?
আচ্ছা ঘোড়াটা কি রেসের ঘোড়া নাকি যুদ্ধের? নাকি বাগানবাড়ির আস্তাবলের শোপিস?
 
নাকি বুনো ঘোড়া? তবে তাকে ধরে আনা কেনো?
 
নাকি এই উপমাতেই আগাগোড়া গরমিল?
 
কে জানে!!!
 
ঘোড়া আজীবন লাগামকে অস্বীকার করতে চাইবে যদ্দিন না বন্ধন অভ্যেস হয়ে যাবে। আর লাগাম জানে, তার জন্ম একটা ঘোড়াকে শাসন করার জন্যেই।
 
কতো সস্তা সহজ জুড়ি!! আচ্ছা, এই জুড়ি মেলে কি সহজে?

কেবল ঘোড়ার জন্যে লাগাম কেন হবে?
লাগামের জন্যেও ঘোড়া জন্মাক।

সকল ঘোড়া ও লাগাম সুখী হোক!!

Facebook Comments