রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

ঘোর

বোধ

 

মাঝে মধ্যেই হারতে ইচ্ছে করে,
ইচ্ছে করে আর না ফিরে ঘরে
এমনি ধুসর পথের অনুরাগে
ইচ্ছে ভীষণ, এমনি যেতে মরে।

এমনি সরে অর্থবিহীন গাঁথায়
অনুল্লাসের কাঁচের গুঁড়ো মেখে
দুচোখ হাতে ভ্রমযাপনের গ্লানি
জর্জরতার সেলাই পাতায় পাতায়

খাতায় তবু পলকা প্রেমে পদ্য
রদ্দি আবেগ, সস্তা স্বপ্ন পড়ে
রক্তে কিসের ঘুম ভাঙানি তবু
কিসের অমন যুদ্ধে ডাকা বাদ্য!!

মৃত্য এসো, নিখিল কালো ঘোর
বুকের ভিতর রক্ত আছো যতো-
বাইরে বেরোও, ফিনকি দিয়ে ছোটো
মৃত্যু লোটো, মৃত্যু-শঙ্খ-ভোর!!

Facebook Comments