রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

ইশতেহার

প্রেম
বোধ

 

মাংশটা পুড়ে গেলেও স্বাদ কিন্তু কমে না,
সব্জীর লবণে কিইবা আসে যায়!!
ভাতের মাড় গালাতে গিয়ে
হাতটা নাহয় আমারই পুড়ুক।
আমি টুথপেস্ট মেখে নিতে জানবো।

তবু আমাদের সংসারে
একলা রাঁধার বিলাসীতা না থাকুক।
একলা চলার সামর্থ্য, আলবত জরুরী।
তবু জরুরী সব অনভ্যেসের জন্যে
থাকুক না, আলাদা একটা খাতা।
রোজকার সমস্ত শ্রম
আর প্রেমের যৌথ বন্টন শেষে
জ্যোছনার ভাগাভাগি হবে
রাতভোর চুমুর পেয়ালায়।

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি।
আর ভালোবাসা,
কখনো দর্শন হয়ে ওঠে,
ওতপ্রোত পরম্পরায়।

Facebook Comments