পাখিটা বাঁচেনি।
আজ তার শেষকৃত্যে যাবো।
আমাদের ভাঙবেনা লৌকিক তটরেখা, জানি।
মধ্যবিত্ত উপকূলে, ক্ষুধার নোঙর ফেলে
ভরা জোয়ারের বেলা
জলে নেমে যাবে।
উচাটন পাল, নামিয়ে ফেলো ভীরু মাল্লার হাত।
চিবুকের নোনা মুছে, যত্নে লাগাও গালে
গ্লাণির পলেস্তারা।
উজানী বৈঠাগুলো, তুলে রাখো নতজানু নাবিক হৃদয়।
আমাদের পাখিরাও তাই, সূর্য ডিঙোতে শেখে না।
পাখিরা বাঁচেনা।
পাখিদের শেষকৃত্য হতে নেই।
Facebook Comments