রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

শেষ চিঠি

প্রেম
মন নিংড়ে মনের কথা
মনের গভীরে…
যা ছিল সব ভাসিয়ে দিলেম
আকাশ গাঙের তারার স্রোতে
তারার আখরে…
আলোর মিছিলে…

আভাস ছাড়াই হঠাত্ কোন রাতে-
তন্দ্রাভেজা তোমার চোখের ভীরু পাতার প’রে,
উদাস চাঁদের ফিনকি দেয়া জোত্স্না যদি ঝরে,
জানলা চু’য়ে ফোঁটায় ফোঁটায় নিটোল অন্ধকারে,
লজ্জা ভুলে জোনাকীরা নীরব অভিসারে,
আঁকলে চুমু গালের ধারে, কানের লতি বেয়ে-
অভিমানে ঘুম ভেঙে যায়; হঠাত্ যদি মেয়ে…
হঠাত্ মধ্যরাতে…

ইচ্ছে যদি হয়-
আস্তে উঠে বিছনা ছেড়ে, কপাট খুলে সব
জানলা ঘেঁষে দাঁড়িয়ে দেখো নিশুতি উৎসব।

মনটা যদি চায়-
তাকিয়ে দেখো অভিমানী দুরের আকাশটায়…
চিঠি আমার বিন্দু তারার আলোর ভাষায় লেখা…

ইচ্ছে হলে পড়ো-
নইলে সঁপো নয়ন নিঁদে, নাইবা হলো আর-
তোমার চোখের তারায় আমার; চোখের তারা দেখা।

০৪.১১.০৭
রাত-১০:২৪

Facebook Comments