রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

তুমি ক্ষুধা রাখো তোয়ালের ভাঁজে, গিঁট
খুলে দিতে বিছানায় নেমে আসে চাঁদ।
স্নানভোর রাতগুলো ভিজে ওঠে ঘামে
পেলব নাভিতে কাঁপে রতি-আহ্লাদ।

তুমি সাপ রাখো শরীরের বাঁকে
ছেড়ে দিতে বিছানায় অরণ্য সুখ
ফনা তোলো, ঠোঁটে বিষ, ঝিম ঝিম চুমো
বুকের ভেতরে কাঁপে আরো কারো বুক।

নরক জ্যোৎস্না পোষো উরু আস্তিনে
মেলে দিতে ডুবে যাই, স্নিগ্ধ অনল
পোড়া গায় মাখি যেই তোমার শরীর
সুখের শিশির ঝরে, দুই ফোঁটা জল।

Facebook Comments