রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

বোবা

প্রেম

আমারও জল আছে চোখে,
তার পিছে অভিমান, প্রেম।
আমারো বুকের মধ্যে
অপেক্ষার খ্যাপা বনমোরগ
কারও কারও ফিরতি স্বরের খোঁজে
সারাবেলা ঠুকরে বেড়ায়।
এই যে হাতের মুঠি,
কোন কোন আঙুল ছোঁওয়ার
তীব্র তৃষ্ণা ধরে, মরে যেতে চায়।
সে তুমি বিশ্বাস করো বা না করো।

আমার নিঃস্পৃহতা ভেঙে
নাই যদি পড়ে  নিতে পারো,
আমার সবাক প্রেম…
জন্মবোবা আমার
খুব দোষ হয়ে যাবে, না?

Facebook Comments