-কিছু কিছু তারিখের ফিরে আসতে নেই।
কিছু দিন, কিছু স্মৃতি.. মুছে দিতে হয়।
ওথেলো না হও, তবু
গলা টিপে মেরে ফ্যালো
প্রিয়
স্বচ্ছল অতীতের পাখি।
ছিঁড়ে ফেলো, ডায়েরীতে
গোপনে যত্নে লেখা
লুকোনো অধ্যায়।
কিছু বাছাই স্বপ্ন, যারা
ঘ্রাণ ফেলে গ্যাছে,
মুছে ফ্যালো, অচ্ছুত
শ্লেষ্মার মতো।
অন্তত,
ভালো থাকবে।
-ওথেলোর শক্ত আঙ্গুল সবাই পায় না,
প্রিয়তম।
এইভাবে অনেকেই হেলাল হাফিজ হলো।
ভালোবাসা যাকে খেলো,
এইভাবে সবটুকু খেলো।
Facebook Comments