রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

দাঁড়াবার জায়গা নেই

প্রেম
বোধ

কই যাবো? কোনখানে যাবো?

যেখানেই রাখি পা, যেখানে দাঁড়াই
যেখানেই হাঁটি, ছুটি, বসি পথে এসে,
এই ছেনাল শহর
বেহায়া গতর মেলে সামনে দাঁড়ায়।
পরিচিত বেশ্যার মতো, অচকিতে বলে-
“এই খানে দ্যাখ তোর কামড়ের দাগ”,
“এইখানে ঠোঁটের আদর”।
“এইখানে এই দ্যাখ, কতো স্মৃতি, চেনা ঘ্রাণ,
বেসামাল নোখের আঁচড়।”

মেলে ধরা গতরের গোপন আঘাত,
প্রতিটা চুমুর দাগ, রাতারাতি
খুব জ্বালা, বিষাক্ত ক্ষত হয়ে গেলে..
ঘনিষ্ঠ বেশ্যার মতো,
এ শহর, গলা টিপে ধরে।

আমি গাল পাড়ি, কাঁদতে পারি না।
আমার আর কোথাও যাবার থাকে না।

Facebook Comments