রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

বিভ্রম

প্রেম

বিষাদে বিরান চোখে
চাইলে পারতে হতে সুখ।

তবু, চোরাকাঁটা মেয়ে..

আচানক জেগে ওঠো
অপরাধী চুমুর মতন।
অচকিতে বেজে ওঠো
আনকোরা পায়ের ঘুঙুর।

তবু,
তোমার চিবুক ছুঁতে বাড়িয়েছি হাত।
পোশাকী হাসিরা মুখে ম্লান হয়ে এলে
ছলছল জল চোখে হঠাৎ প্রপাত,
জানি, আমাকে ফিরিয়ে দেবে
ঠিকানার ভুলে আসা
অনাহূত
চিঠির মতন।

আমি রাতের চিবুক ছুঁয়ে ফিরে যাই ঘরে।
আমি রাতের আঙুল ধরে ফিরে গেছি ঘরে।

Facebook Comments