আজ মনে হয়
যা ভেবেছি
যা লিখেছি
যা বলেছি
সব…
ভ্রান্ত-উদাস-মিথ্যে ছিলো..
মরিচিকার মরচে ছিলো..
অবুঝ বোকার কাব্য ছিলো..
আবর্জনার ভাগাড় ছিলো সব….
আজ মনে হয়..
নদীর পাড়ে ধূলির ‘পরে;
বালিয়াড়ির বালির ‘পরে;
জীবনবিহীন শুভ্র চরে;
ফেলে আসা পায়ের ছাপের
অন্ধদিনের জীবাস্মরা-
মেকি-নিথর-অবস ছিলো..
অমবস্যার কান্না ছিলো..
পথ হারানোর ক্লান্তি ছিলো..
ক্লান্ত শ্বাসের ভ্রান্তি ছিলো..
তুচ্ছ কীটের পুচ্ছ ছিলো সব…
কিংবা হঠাৎ রঙ্গশালায়
প্রথম মাতাল; মদের নেশায়,
প্রথম পাওয়া মুক্ত ডানার
স্বেচ্ছাচারী অহমিকার
আহম্মকীই হয়তো ছিলো,
অভিজ্ঞ নয় এমন চোখের
দৃষ্টিবিলাস বৃষ্টি ছিলো
সব……..
Facebook Comments