রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

বোকা বনসাই

বোধ

গোরখুড়িয়েরা দরজাতে হাঁটে চুপি
অফলা আঙুলে দাহকাল এলে ফিরে
বন্ধ্যা পাথরে বৃষ্টির মাথা খুটে
ফিরে চলে যায় ফুল-ফসলের দিব্যি।
এতটুকু ঘরে সিলিঙের উচ্চতা
দু-মানুষ মতো, সেওতো আকাশ! ডামি!
বেহায়া নীলেতে চঞ্চুর গল্পরা,
ফ্যানের আঘাতে ডানার ধুসর ভাঙি।
ক্রেয়ণের চুমু মিশিয়েছো স্কেচে?
তারপরে, ডেকে নিলাম, দিচ্ছো বেচে?
আমি দেখে যাই অদেখার বাটোয়ারা।
মাসোহারা হই নিয়ত খরচ মেপে।
বেড়ে উঠি তাই শোকেসে, টেবিলে, দেরাজে
মেনে নি’ নিয়ম, ছাঁটাইয়ের যন্ত্রণা
তবু শত শাখা মহীরুহ বুকে রাখি,
বোকা বনসাই, আকাশ আঙাতে মানা।

Facebook Comments