রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

প্রত্যাশা

বোধ
আকাশের প্রশস্ত ললাটে
আমি এঁকে দেবো
অধরের ছাপ
উদ্দাম চুম্বনে-
গোধূলীর আবীর
জ্বালিয়ে দেবো
ভর দুপুরের সূর্যের গণগণে গোলায়-
তারার চুমকিগুলো পেড়ে
সেলাই করে নেবো আমার সোনালী পাঞ্জাবীতে-
পৃথিবী ছাড়িয়ে উঠবো
অনেক অনেক উপরে;
পৃথিবীকে বুকে নিয়ে।
(৩০.১১.২০০৫)

Facebook Comments