রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

কবি কিংবা মাংসাশী

নিষিদ্ধ পংক্তিমালা
এখানো কি আমি কবি নই?
বরং এখন আমি ঢের বেশি কবি।
ঢের বেশি অকর্মণ্য,
ঢের বেশি প্রেমিক, প্রেমিকার
ফোলা ঠোঁটে চুমু খেতে
ঢের বেশি সাবলীল
আমার ঠোঁট
এখন আবৃত্তি করে
আর্ত পংক্তিদের।

স্তনের ঘাম-ভেজা আঙুলে
কবিতার খাতা খুলি, পাতা বদলাই।
আমার পংক্তিরা, যারা
ওঙ্কার ছিলো
মূক যুবকের বুকে,
আজ রাত্রির মূঢ়তা ভেঙে
শীৎকার হয়ে ওঠে,
নি:শ্বাসে লেগে থাকে
পিচ্ছিল যোনীর দেয়াল।
অসহ্য অশ্লীল আমি
আজ ঢের বেশি কবি,
ঢের বেশি মাংসাশী
এবং কামুক।
ফটিকজলের চেয়ে
ঢের দামী জেনেছি এখানে
রতিক্লান্ত নারী,
কামজল, ঘোলা চোখ।
[কবিতাটা মূলত একটা কনফেসন।
আমার ভেতরেও একটা পশু বর্তমান। যখন আমি বেড়ে উঠি,
কেবল আমি একাই বেড়ে উঠি না, পশুটাও বেড়ে ওঠে। আর
আমার সুশীল মুখোশ বরাবরই লজ্জায় পড়ে, আমি পড়ি না।
বরং ব্যস্ত হয়ে উঠি একে জায়েজ করার অজুহাত খুঁজতে।
ইটস সিম্পিল অর ইটস নট দ্যট সিম্পিল।]

Facebook Comments