রুবাইদ মেহেদী

নিজেকে যায় না চেনা, আয়নার মিথ্যে শ্লোগানে...

রুবাইদ মেহেদী

আহুতি

বোধ

ঝড়, অতঃপর, থেমে গেলে চিরতরে
সন্ধ্যেরা, আরো আরো সন্ধ্যের মতো
কিছুটা ক্লান্ত আর কিছু আহত,
মিশে যায় জৈবে, নুনে আর জলে…
অপরিচিতের ছায়া, চওড়া দেয়ালে
থেকে থেকে বেড়ে ওঠে, সাপডাকা ফুল।
ঘ্রাণের সওদা জমে, বোলতার হুলে
মধু নয়, শুধু বিষ গাঢ়তর হয়।
হারাবার ক্ষতে,ক্ষয়কালে,
সব কিছু ফুরাতে ফুরাতে, শুধু,
বেড়ে ওঠে ভয়।


কই থেকে আলো শুষে, এতোটা পুষ্ট হলে,
কই পেলে মৃত্যুর এতোটা নিখাঁদ
স্তব্ধ এষণা! বলো দেখি?
সংক্রামকের মতো পিয়ো অন্ধকার, প্রিয় খুনে পাখি।


অথচ, মজ্জ্বা মেখে প্রয়োজনে জ্বলবে মশাল
দীপ্য রজনী জুড়ে শোনো ত্রোস্তপাঠ
সন্ত্রস্ত ভাগাড়ে বাজে অচেনা দুন্দভি
ভাঙনের পাড়ে পাড়ে, সাজে কড়িকাঠ।

Facebook Comments